কুষ্টিয়ার আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাবের আয়োজনে “টি-টেন-ক্রিকেট লীগ-২০১৯”র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী উপলক্ষে হাউজিং এফ-ব্লক মাঠে আজ শুক্রবার বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ার জননন্দিত পৌর মেয়র ও তরুণ সংঘ ক্লাবের সভাপতি জনাব আনোয়ার আলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ট্রেজারার ড. মো: সেলিম তোহা, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো: মাহাবুবুর রহমান, আই.আই.ই.আর এর পরিচালক প্রফেসর ড. মো: মেহের আলী, আকিজ ফুড এ্যান্ড বেভারিজ লিমিটেডের আর.এস.এম জনাব মো: রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে ড. রাশিদ আসকারী বলেন একজন মানুষের সম্বনিত বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। ৮২ বছর ধরে আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাব লেখাপড়া, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবমনের সম্বনিত বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই তিনটি ক্ষেত্রে কুষ্টিয়ার অবস্থানও বাংলাদেশের মধ্যে অনন্য উচ্চতায়। স্বাধীনতা যুদ্ধে যারা ক্রীয়াঙ্গনে অবদান রেখেছিল তাদের মধ্যে কুষ্টিয়ার প্রতিনিধিত্ব ছিল।

সভাপতির বক্তব্যে আনোয়ার আলী বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং তৎকালীন সমাজকে আলোকিত করতে এই ক্লাবের যথেষ্ট ভূমিকা রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে, অনেক সংস্কৃতি কর্মী তৈরি হয়েছে এবার আমরা পরিপূর্ণ মানুষ তৈরি করতে চাই যেটি আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক ও জেলা ক্রীয়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ আনোয়ার তনু। আলোচনা শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন । চ্যাম্পিয়ন হয় রাজ্জাক এগ্রো ফুড এবং রানার্সআপ হয় পাথেয় ক্রিকেট একাদশ। গত ২১ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত খেলায় মোট ১২টি দল অংশ নেয়। অনুষ্ঠানে শিশুরা মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করে।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস্ নিউজ























