বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ঃ বেরোবি’তে যথাযোগ্য মর্যাদায় উদ্ধযাপন হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার ২১’শে ফেব্রয়ারি/১৯’র প্রথম প্রহর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

সকাল ৮টায় কালোব্যাজ ধারণ ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্যদিয়ে দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর একুশের প্রভাতফেরিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও দপ্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার নিজ নিজ ব্যানারসহ অংশনেয়। ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে প্রভাতফেরিটি মডার্ণ মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। এরপর মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। এরপর বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ, হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়ন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এছাড়াও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ^বিদ্যালয়ের মাঠে একুশের আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ এবং বিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উদ্ধসঢ়;যাপন কমিটির সদস্য সচিব তাবিউর রহমান প্রধান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম। আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন পরীক্ষা নিয়ন্ত্রক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন,লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জুবায়ের ইবনে তাহের, বাংলাদেশ ছাত্রলীগ বেরোবি শাখার সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার, অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনিবার্হী সদস্য আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী ইউনিয়নের সভাপতি মাহবুবার রহমান বাবু প্রমুখ। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশসহ সারাবিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্ধযাপিত হচ্ছে।

দিবসটি বিশ্বের সব জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় ঐক্য ও বিজয়ের প্রতীক হয়ে ওঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আলোচনা অনুষ্ঠান শেষে কবিতা পাঠ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষা আন্দোলন বিষয়ক তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও বাদযোহর কেন্দ্রীয় মসজিদে মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

দিবসটি উদ্ধযাপন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির প্রথমদিন গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর ‘একুশের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে’ স্লোগানকে সামনে রেখে একুশের গীতি, কবিতা আবৃতি, নৃত্য ও নাটক পরিবেশন করা হয়। পরে সেখানে ভাষা আন্দোলনের ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয়।

নিউজ ডেস্ক।।বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে