ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিভিন্ন বিভাগের ৯’শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৫৩’তম সভায় এ সিন্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সেলিম তোহা,প্রক্টর (ভারঃ) ড. আনিসুর রহমান,পরীক্ষা নিয়ন্ত্রক (ভারঃ) একে আজাদ লাভলুসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, কোর্স ফাইনাল ও সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়ুয়া ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

শাস্তিপ্রাপ্তরা হলেনঃ
– লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিল্লাল হোসেন ও তরিকুল ইসলাম।
– দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের হাসিবুর রহমান, আহসান খন্দকার ও সোলাইমান।
– একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আবু জায়েদ শেখ এবং  একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেদী হাসান।
– আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হোসনে আরা খাতুন ও জুথি খাতুন।

এবিষয়ে জানতে চাইলে শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু বিডি টাইম্‌স নিউজকে বলেন, পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়েছে এবং পরবর্তী সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিন্ধান্ত গ্রহন করা হবে বলে তিনি জানান।

প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে