ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের এমবিএ ২০’তম ব্যাচের আয়োজনে বসন্ত বরণ, পিঠা উৎসব ও ঘুড়ি উৎসবের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শারীরিক শিক্ষা অফিস চত্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর মোঃ আব্দুস শাহীদ মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রক্টর ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, বিভাগীয় শিক্ষক ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শেলীনা নাসরীন, সাবেক ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ান ইসলাম, প্রক্টর (ভার:) ড. মোঃ আনিছুর রহমান ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন।

অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বিভাগের শিক্ষক ড. মোঃ জাকির হোসেন। এ পিঠা উৎসবে ভাপা পুলি, ভ্যানিলা পুডিং, হৃদয় হরণ, সাঁচের নক্সী, ঝিনুকও গোলাপ পিঠাসহ প্রায় অর্ধশত প্রকারের পিঠার আয়োজন করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে