বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি)ঃ বেরোবি’র ক্যাম্পাসে গ্যারেজের সংযোগ সড়ক উদ্ভোধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শনিবার (১৬’ই ফেব্রুয়ারি/১৯) দুপুর ২টায় সড়কটির আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।

মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ আতিউর রহমান, পিএস ট ুভিসি মোঃ আমিনুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ.বি.এম. নুরুল্লাহ, মেডিকেল সেন্টারের সহকারী রেজিস্ট্রার মোঃ আশরাফুল আলম, ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট রিসার্চ অফিসার মেহজাবীন ইলাহী, জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরীফ হোসাইন পাটোয়ারী ও কমলেশ চন্দ্র সরকারসহ ই-টেন্ডার প্রক্রিয়া থেকে লটারীর মাধ্যমে প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদারবৃন্দ। আনুষ্ঠানিক উদ্বোধনের পরে সেখানে দোয়া করা হয়।

এর ফলে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত নির্মাণাধীন বিশ্ববিদ্যালয় পরিবহনের স্থায়ী গ্যারেজের সাথে এই সংযোগ সড়কটি ব্যবহৃত হবে। উল্লেখ্য, গত ০৫ ডিসেম্বর ২০১৮ তারিখে এই নির্মাণ কাজ শুরু করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে