বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি),রংপুরঃ যথাযথ মর্যাদায় দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

আজ শনিবার (১৬ ফেব্রয়ারি ২০১৯) বেলা সাড়ে ১২টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফতেহপুর, পীরগঞ্জে ড. এম এ ওয়াজেদ মিয়া’র সমাধীতে শ্রদ্ধা জানাতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

ভাইস-চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষক-কর্মকর্তাদের এবং কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস-এর পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, ইন্ধসঢ়;স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক, শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, সাইবার সেন্টারের পরিচালক মুহাঃ শামসুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খাইরুল কবীর সুমনসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকলের অংশ গ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম-খতিব।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে