ভর্তি মেলা-২০১৯ উপলক্ষে কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৪ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরের উপকন্ঠে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) ড. মোছা: ইসমত আরা খাতুনের সভাপতিত্বে ও ড. শর্মিষ্ঠা হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যাস্নেলর ড. মো: শাহজাহান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ড. শহীদুল ইসলাম, ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, শ্রী স্বপন মৈত্র, ইতিহাসবিদ, লেখক ও গবেষক, ভারত, শ্রী তৃষিত মৈত্র, নাট্য পরিচালক, ভারত, শ্রীমতি কৃষ্ণা মজুমদার, বাচিক শিল্পী, দুরদর্শন ভারত, শ্রীমতি অনিন্দিতা নন্দী, লোকসঙ্গীত শিল্পী, দুরদর্শন, ভারত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. মো: জহুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. শাহজাহান আলী বলেন বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিকে একটি আর্ন্তজাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই আমাদের মূল উদ্দেশ্য। আলোচনা শেষে দুই বাংলার শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে