পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) এর নাট্য সংগঠন অনিরুদ্ধ নাট্যদলের আয়োজনে বিগত বছরের ন্যায় এবারও ভালবাসা দিবসে চিঠি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এই উৎসবের আয়োজন করা হয় ।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সভাপতি মোঃ রাশেদ মাহমুদ ।
 
চিঠি উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ মিনিট সময়ে তাদের প্রিয় মানুষটির কাছে একটি চিঠি লেখে। লেখা শেষে তারা চিঠি খামে ভরে পোস্টমাস্টার এর থেকে অনিরুদ্ধ ডাক টিকিট লাগিয়ে চিঠিটি পোস্ট বক্সে পোস্ট করে। চিঠিগুলো পোস্ট বক্স থেকে সংগ্রহ করে বিচারকমন্ডলীর কাছে পাঠানো হবে এবং তারা সেখান থেকে সেরা তিনটি চিঠি নির্বাচিত করবেন। সেরা তিন বিজয়ীকে ২৬ মার্চ পুরস্কৃত করা হবে।
রাশেদ মাহমুদ তার বক্তব্যে বলেন – “আগে চিঠির কতটা প্রচলন ও গুরুত্ব ছিল টা আমরা আগের নাটক সিনেমা গান গুলো থেকেই বুঝতে পারি । অনেক স্থানেই এর বহিঃপ্রকাশ আছে । এখন সেই জায়গাটা দখল করেছে ইমেইল । আগের মত সেই চিঠির সেই আবেদন নেই । এ ধরনের আয়োজন আমাদের কে আগের সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয় । ”
 
অনিরুদ্ধ নাট্যদলের সভাপতি কনক মোহন রায় জানান- “এক সময় যোগাযোগের প্রিয় মাধ্যম ছিল এই চিঠি , দিন দিন সেটা হারিয়ে যাচ্ছে , আমাদের বাঙ্গালির ভালবাসার আবেগ কে চিঠির মাধ্যমে প্রকাশ করার এক ক্ষুদ্র প্রয়াস থেকেই এই আয়োজন করা । গতবছরও এই আয়োজন করেছিলাম আমরা । ”
 
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই চিঠি উৎসবে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান- “আমরা এখন চিঠি লেখি না একদম ই , এখন মেসেঞ্জার, ইমেইল চিঠির আবেদন টা নষ্ট করে দিয়েছে। এই আয়োজন আমাদেরকে একটু হলেও সেই চিঠি লেখার দিন গুলোর কথা মনে করিয়ে দিচ্ছে।”
 
আকরাম নয়ন,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে