পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন জোনাকি’র প্রথম কার্যনির্বাহী কমিটির ঘোষণা হলো ১৩’ই ফেব্রুয়ারি। আগামী ছয় মাসের জন্য ঘোষিত এই কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন মো: ইউসুফ হোসেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন খন্দকার তাইনুর রহমান।
এছাড়াও নবঘোষিত কমিটিতে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন উজ্জ্বল কুমার বিশ্বাস এবং প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোস্তাফিজুর রহমান রিয়ন। জোনাকি’র নবগঠিত কমিটির প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তাঁদের পক্ষ থেকে শুভকামনা জানানোর পাশাপাশি আর্তমানবতার সেবায় নবউদ্যমে জোনাকি’র এই পথচলার সার্বিক
সফলতা কামনা করেছে।
নবনির্বাচিত সভাপতি মোঃ ইউসুফ হোসেন বিডি টাইম্স নিউজ কে বলেন-“কমিটিতে স্থানপ্রাপ্ত সবার জন্যে জোনাকি এবং আমার পক্ষ থেকে রইলো শুভেচ্ছা এবং সবাইকে আন্তরিকভাবে মানবতার সেবায় কাজ করে যাওয়ার জন্যে অনুরোধ রইলো”।
উল্লেখ্য, আর্তমানবতার সেবায় ২০১৫ সাল থেকে কাজ করে আসছে সংগঠনটি।রক্তদান কর্মসূচী,বন্যার্তদের সাহায্য,শীতার্তদের পাশে অবস্থান,মাদকবিরোধী প্রচারণা,সামাজিক বনায়ন সহ বিভিন্ন আর্তমানবতার সেবায় অতীতেও তারা কাজ করে আসছে।
আকরাম নয়ন,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়























