কুমিল্লা প্রতিনিধি।।তারিকুল ইসলাম শিবলীঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারদিন ব্যাপী মার্কেটিং কার্নিভালের উদ্বোধন হয়েছে। আজ কর্পোরেট দুনিয়ায় নিজেকে যোগ ও দক্ষ হিসেবে উপস্থাপন করতে হবে, বাস্তব জীবনের সৃষ্ট যে কোন সম্যসা থেকেই সম্ভাবনা সৃষ্টি করতে হবে এই প্রতিপাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারদিন ব্যাপী মার্কেটিং কার্নিভাল এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এবং বিজনেস ফ্যাকাল্টির ডীন ড. মোঃ আমজাদ হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোঃ সোলায়মান।
এর আগে বিশ্ববিদ্যালয় চত্বরে থেকে প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ র্যালী বের করা হয়। ১৪’ই ফেব্রুয়ারি মার্কেটিং সামিটের মধ্য দিয়ে কার্নিভালের সমাপ্ত হবে। সামিটে কর্পোরেট লিডারসহ প্রায় ৩৫০ জন ডেলিগেট অংশগ্রহণ করবে।
তারিকুল ইসলাম শিবলী,
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























