রাজধানী ছাড়া দেশের সাত বিভাগেই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর পঞ্চগড়ে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এই শৈত্যপ্রবাহ আরো দুই একদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের নদী অববাহিকায় রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, তাই এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল, চুয়াডাঙ্গা ও নীলফামারীর ডিমলায় তীব্র শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ।

 

নিউজ ডেস্ক  ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে