সারাদেশে কুয়াশার চাদরে নামছে শীত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১০ ডিগ্রীর নীচে নেমেছে বিভিন্ন জেলার তাপমাত্রা। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত।

ডিসেম্বরের শুরু থেকেই উত্তরাঞ্চলে শুরু হয়েছে শীতের প্রভাব। কুয়াশায় ঢাকা সূর্যোদয়ে ঘুম ভাঙছে এলাকাবাসীর। বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রীর নিচে।

শীতের তীব্রতা বাড়তে শুরু কলেও এখনো শুরু হয়নি শৈত্যপ্রবাহ। যেহেতু এখনো ঝেকে বসেনি শীতের তীব্রতা, তাই অনেই প্রস্তুতি নিচ্ছেন শীতের আগমনী বার্তার। তবে শহর ও গ্রামে মানুষের মধ্যে শুরু হয়েছে শীতের নানা প্রস্তুতি। মানুষের জীবনযাত্রায় শীতের প্রভাব নিয়ে এ আয়োজন।

তাই শীতবস্ত্র কেনায় ভীড় বেড়েছে রাজধানীর বিভিন্ন বিপনীতে। দরদাম করেই পোশাক কিনছেন ক্রেতারা। বিক্রেতারা জানান, গেল বারের মতোই মূল্য নির্ধারণ করা হয়েছে। শীত উৎসবে পিঠে পুলির সুবাসেও মৌ মৌ করছে গ্রামের বাড়ির উঠান। সেই দৃশ্য চোখে পড়ছে শহরেও।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে