ভোলা সদর আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ভোলা জেলা প্রশাসক জেলা রিটার্নিং অফিসার মো: মাসুদ আলম ছিদ্দিক এর কাছে তার মনোনয়নপত্র জমা দেন  

সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা যুবলীগ সভাপতি ভোলা পৌরমেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতৃবৃন্দ

সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে  বলেন, জাতির ইতিহাসে এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন প্রতিযোগিতামূলক হবে আমরা প্রতিপক্ষকে ছোট করে দেখছিনা এই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবেমন্ত্রী আরও বলেন, ঐক্যজোট নির্বাচন কমিশন সম্পর্কে যত কথাই বলুক নির্বাচন কমিশন অত্যন্ত নিষ্ঠার সাথে, সততার সাথে, নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করছে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আরও বলেন, একটি সরকার যদি ধারাবাহিকতা রক্ষা করে তা হলে সেই সরকার যে  ব্যাপক উন্নয়ন করতে পারে তা ২০০৯ সালে সরকার গঠন করে তা আমরা প্রমাণ করেছি এদেশের মানুষ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকায়  ভোট দিয়ে তাকে আবারও বছর  রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে এবং তিনি দেশটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে

এদিকে ভোলা আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এবং ভোলা আসনে আওয়মী লীগের প্রার্থী বর্তমান এমপি এবং পরিবেশ বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বস্ব মনোনয়ন প্রত জমা দিয়েছেন

ফয়সল বিন ইসলাম নয়ন
ভোলা নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে