একাদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশ্রাফ মনোনয়নপত্র ক্রয় করেছেন।

সোমবার দুপুরে চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার ছেলে মুত্তাকিন আশ্রাফ টিপু এ মনোনয়নপত্র ক্রয় করেন। এ সময় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইয়ুব আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বক্সী, পৌর মেয়র মফিজুল ইসলামসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন কেনার সময় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা নৌকা নৌকা বলে স্লোগানের পুরো এলাকা মুখরিত করে রাখে। মনোনয়নপত্র ক্রয়ের পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন মুত্তাকিম আশ্রাফ টিটুসহ অন্যান্য নেতারা। বক্তরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত নেতা-কর্মীদের নৌকাকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।

তারিকুল ইসলাম শিবলী
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে