বাংলাদেশের সমুদ্রসীমায় থাকা বিশাল সম্পদ ব্যবহারের মাধ্যমে ব্লু ইকোনমির বিপুল সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ দিলেন বিশিষ্টজনেরা। রাজধানীতে এ সংক্রান্ত একটি সেমিনারে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজন সমুদ্র দূষণ রোধ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সমুদ্র সম্পদ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। সেমিনারের আয়োজক ‘ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ এ্যান্ড ডেভলপমেন্ট’।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ‘ব্লু ইকোনমি’ বিষয়ক সচেতনতা বাড়াতে, সোমবার রাজধানীর একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে ‘ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট’। এসময় উপস্থাপিত প্রবন্ধে সমুদ্র সম্পদ অনুসন্ধান, আহরন ও তা ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।আলোচনায় নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, ব্লু ইকোনমিকে কাজে লাগাতে হলে সমুদ্র দূষণ প্রতিরোধ ও জীব বৈচিত্র্যর সংরক্ষণ জরুরী। এজন্য প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ দেন তিনি।

সেমিনারে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক বলেন, সমুদ্্র সম্পদকে কাজে লাগানোর বিশাল সুযোগ বাংলাদেশের রয়েছে। নতুন করে সমুদ্রসীমা নির্ধারণ হওয়ায় উন্মোচিত হয়েছে অর্থনীতির এই বিশাল সম্ভাবনা।জনসংখ্যা বৃদ্ধির বিপরীতে ভুমিভিত্তিক সম্পদ কমতে থাকায় সমুদ্রই আগামী দিনে সম্পদের অন্যতম উৎস বলে উলে­খ করেন সেমিনারের বক্তারা।

অনলাইন ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে