সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপাই রেঞ্জের নাংলি ফরেস্ট ক্যাম্পের ইনচার্জসহ তিন জনকে সাময়িক বরখাস্ত করেছে বন বিভাগ।

দুপুরে সুন্দরবন পূর্ববিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফরেস্টার নাসির, নৌকা চালক পলাশ ও মোবারকের দায়িত্বে অবহেলার কারণে গত ১৮ এপ্রিল সুন্দরবনের নাংলি ফরেস্ট ক্যাম্প এলাকায় দুর্বৃত্তরা আগুন দেয়ার সুযোগ পায়। এ ঘটনায় অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে সুন্দরবনে আগুনের  ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। ১৪ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে