দিনাজপুরে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোকারম হোসেন কে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এর আগে বিএনপি কার্যালয়ের ভিতরে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত অনশন কর্মসূচী পালন করেন বিএনপির নেতা কর্মীরা।

অনশন শেষে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোকারম হোসেন কে আটক করে কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (অপারেশন) বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান। একাধিক নাশকতা মামলায় মোকারম হোসেন কে আটক করা হয়েছে বলে জানান।

রেজাউল করিম রঞ্জু,
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে