দেশে শীতের মৌসুম আসতে, এখনো কিছুটা সময় বাকী থাকলেও, উত্তরাঞ্চলে এর চিত্র কিছুটা ভিন্ন। ইতিমধ্যে শীতের আঁচ পাওয়া যাচ্ছে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে। দেশের বিভিন্ন স্থানের তুলনায় হিমালয়ের কোল ঘেষা হওয়ায়, পঞ্চগড়ে শীত আগেই চলে আসে। আবহাওয়া অফিস বলছে, জেলায় আস্তে আস্তে কমতে শুরু করেছে তাপমাত্রা।
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা এসে গেছে। কয়েকদিন ধরেই সকাল থেকেই কুয়াশা পড়ছে। হিমালয় থেকে বয়ে আসা উত্তরের হিমেল হাওয়াও বইতে শুরু করেছে।দিনের বেলা সূর্যের আলোয় তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সন্ধ্যা নামতেই শীত অনুভূত হচ্ছে। হিমেল হাওয়ার সঙ্গে কমছে রাতের তাপমাত্রা। গত ৪-৫ দিন ধরে সকালে জেলায় কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। গভীর রাতে টিনের চালে বৃষ্টির মত টুপটুপ করে শিশির পড়ে।
উত্তরের হিমেল হাওয়ার কারণে পঞ্চগড়ে কমছে গরম আর বাড়ছে শীতের অনুভূতি, এমনটাই জানালেন তেতুলিয়ায় আবহওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা রফিকুল ইসলাম।নবান্নের পর খেজুরের রস আর পিঠাপুলির আমেজ নিয়ে আসবে শীত, এমনটাই আশা পঞ্চগড়বাসীর।
বৈশাখী




























