র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আলেখারচরস্থ মায়ামি হোটেল এন্ড রেষ্টুরেন্ট হতে ১৯৪৪ ক্যান বিয়ার, ২২ বোতল ফেন্সিডিল, ০৫ বোতল বিদেশী মদসহ ০২ জন গ্রেফতার।

২০ অক্টোবর  সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আলেখারচরস্থ মায়ামি হোটেল এন্ড রেষ্টুরেন্টে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করিয়াছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত হোটেলের ৩য় তলায় অবস্থিত ষ্টোর রুম হতে ১৯৪৪ ক্যান বিয়ার, ২২ বোতল ফেন্সিডিল, ০৫ বোতল বিদেশী মদসহ মোঃ ইয়াসিন হোসেন (২২), পিতা- কবির আহম্মেদ, মোঃ মহসিন (২০), পিতা- মোঃ কবির হোসেন উভয় সাং- সুন্দরম, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা উভয় এ/পি মায়ামি হোটেল এন্ড রেষ্টুরেন্ট, আলেখারচর, কোতয়ালি, কুমিল্লা নামক ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা তাদের অন্যান্য সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন যাবত মায়ামি হোটেল এন্ড রেষ্টুরেন্টে মাদক ব্যবসা পরিচালনা করে আসতেছে।

এ ব্যাপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তারিকুল ইসলাম শিবলী,
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে