ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কান্তিভিটা সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। নিহত রব্বানী (২৫) ওই উপজেলার তারাঞ্জুবাড়ি গ্রামের পসির উদ্দিনের  ছেলে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, ভোরে রব্বানীসহ আরও কয়েকজন কান্তিভিটা সীমান্তের ৩৮৫ পিলার এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই রব্বানী নিহত হন। বাকিরা পালিয়ে যায়।

রব্বানীর মৃতদেহ ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে