আজ শনিবার সকাল সাড়ে ১২টায় বড়মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই আত্মসমর্র্পণ করেন এসব সন্ত্রাসী ও জলদস্যুরা। এসব সন্ত্রাসীর কাছে থেকে মহেশখালী-কুতুবদিয়া অঞ্চলের ৬বাহীনির ৪৩ জন জলদস্যু ৯৪টি অস্ত্র ৭৬৩৭টি গোলাবারুদ  পাওয়ার কথা জানিয়েছেন র‌্যাব সূত্র। আজ আত্মসমর্পণে মহেশখালীর সশস্ত্র দস্যুদল- কালাবদা বাহিনী। র‌্যাব এর মাধ্যমে তারা আজই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে অস্ত্র তুলে দিল।

সুন্দরবনের বহু দস্যু গ্রুপের আত্মসমর্পণের মতো এবারও যমুনা টিভির মধ্যস্ততায়, সাংবাদিক মহসিন-উল-হাকিমের প্রচেষ্টায় হচ্ছে এই আত্মসমর্পণ। এদিকে কালাবদা ছাড়াও মহেশখালী-কুতুবদিয়ার আরও ৫টি সশস্ত্র গ্রুপ বিপুল পরিমাণ অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবে। এর মধ্য দিয়ে সন্ত্রস্ত এই অঞ্চলে শান্তি ফেরানোর প্রক্রিয়া শুরু হলো। এ বিষয়ে র‍্যাব-৭ এর অধিনায়ক বলেন, আত্মসমর্পনকারীদের আইনী ও পুনর্বাসন সহযোগিতা দেয়া হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে