বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আগামীকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করছে আবহওয়া অফিস। নিম্মচাপটি এখন পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবীদরা।
দেশের ৩টি সমুদ্রবন্দর ও কক্সবাজার সমুদ্র সৈকতে জারি রয়েছে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা ও ট্রলার, উপকূলের কাছাকাছি থেকে চালানোর পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, নিম্নচাপের প্রভাবে ফরিদপুর, খুলনা, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে জারি রয়েছে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত।
এছাড়া রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ, আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হচ্ছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














