তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মিটার টেম্পারিং ও মিটার বাইপাস করে গ্যাস সংযোগ দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগে রয়েছে তাদের বিরুদ্ধে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, দুদকের তদন্ত কর্মকর্তা এবং উপ-পরিচালক ফরিদ আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ওই সব কর্মকর্তাকে আগামী ১ এবং ২ অক্টোবর দুদকে হাজির করার ব্যবস্থা নিতে চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।তিতাসের এমডি মীর মশিউর রহমান, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এস এম আবদুল ওয়াদুদ এবং গাজীপুরের ইনচার্জ (ব্যবস্থাপক) ছাব্বের আহমেদ চৌধুরীকে ১ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।তিতাসের নারায়ণগঞ্জ শাখার মহাব্যবস্থাপক শফিকুর রহমান, টিঅ্যান্ডটি শাখার (গাজীপুর) ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান, তিতাস গ্যাস ব্যবস্থাপক আখেরুজ্জামান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী এবং সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানীকে ২ অক্টোবর তলব করা হয়েছে।

ঘুষ লেনদেনের এমন অভিযোগ নিয়ে দুদক গত বছরের ৬ এপ্রিল থেকে একটি অনুসন্ধান শুরু করে। আজ দেশের একটি জাতীয় দৈনিক দুর্নীতির খবর প্রকাশ করার পর তাদেরকে দুদকে তলব করা হলো।

বৈশাখী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে