নদী ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুরের নড়িয়ার অর্থনীতি। থেমে যাচ্ছে ব্যবসায়ীদের জীবিকার চাকা। ভাঙন আতঙ্কে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে বিনিয়োগকারি প্রতিষ্ঠান। পদ্মায় বিলীন হওয়া বাজার ও ব্যবসায়ীদের পুনর্বাসন না করলে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা স্থানীয়দের।
নদী ভাঙনে এভাবেই পদ্মায় বিলীন মুলফৎগঞ্জ বাজারের বাণিজ্যিক ভবন। গেল ২ মাসে পদ্মায় ভেঙ্গেছে সাধুরবাজার, বাঁশতলা, ওয়াপদা ও মুলফৎগঞ্জ বাজারের ছয় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। মারাত্মক ভাঙনের ঝুঁকিতে মুলফৎগঞ্জ বাজারের আরও দেড় হাজার ব্যবসা প্রতিষ্ঠান।ঋণের বিপরীতে বন্ধক রাখা স্থাপনা ও জমিজমা নদীতে বিলীন হওয়ায় শঙ্কিত ব্যবসায়ীরা। ভাঙ্গনের কারনে নিরাপদ দুরুত্বে সরে যাচ্ছে নড়িয়া ও মুলফৎগঞ্জ বাজারের অধিকাংশ ব্যাংক।ব্যাংকের শাখা সরিয়ে না নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছে ব্যবসায়ী ও স্থানীয়রা।ভাঙনের কবলে সড়ক বিলীন হওয়ায় ভেঙে পড়েছে পৌর শহরের যোগাযোগ ব্যবস্থা। নড়িয়া পৌর শহরের উন্নয়নমূলক কাজের ৪০ কোটি টাকা গেছে পদ্মায়।
ব্যবসায়ীদের হিসেবে গেল ২ মাসের নদী ভাঙ্গনে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় আট’শ কোটি টাকা।
অনলাইন ডেস্ক














