কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু নিহতের ঘটনায় গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নাল আবেদিনকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ভোরে শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৮ আগষ্ট কুষ্টিয়ার চৌড়হাসে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু আকিফা। শিশুটিকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়। ৩০ আগষ্ট ভোরে ঢাকা মেডিকেলে মারা যায় আকিফা। পরে শিশুটির বাবা হারুন অর রশিদ গঞ্জেরাজ পরিবহনের চালক, সহকারী ও গাড়ির মালিককে আসামি করে মামলা করেন।
সিসি ক্যামেরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ তৈরি হয়।
অনলাইন ডেস্ক



























