সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী। বেশি ঘুষ দিতে হয় সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কে। ট্রন্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলদেশ, টিআইবিইর ২০১৭ সালের খানা জরিপে উঠে এসেছে এ তথ্য। রাজধানীর ধানমণ্ডিতে টিআইবি কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

গত বছর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত ছিল সেবা। আর এই খাতে দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের দুর্নীতির শিকার দেশের ৭২ দশমিক ৫ ভাগ নাগিরক। টিআইবি বলছে, সেবা নিতে গিয়ে পাসপোর্ট অফিসে ৬৭ দশমিক ৩ শতাংশ ও বিআরটিএতে ৬৫ দশমিক ৪ শতাংশ মানুষ দুর্নীতির কবলে পড়ছেন। জরিপে অংশ নেয়া ৮৯ শতাংশ মানুষ জানিয়েছেন, ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না। খানা প্রতি গড়ে ঘুষ দেয়ার পরিমাণ পাঁচ হাজার ৯৩০ টাকা।

টিআইবি বলছে, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পরও দুর্নীতি বন্ধ হয়নি। শহরের তুলনায় গ্রামবাসীরা অনিয়মের শিকার হচ্ছেন বেশি। ২০১৭ সালের জরিপে সেবা খাতগুলোতে ঘুষের পরিমাণ ১০ হাজার ৬ ৮৮ দশমিক ৯ কোটি টাকা। অর্থাৎ প্রত্যেক নাগরিককে মাথাপিচু ঘুষ দিতে হয় ৬৫৮ টাকা।

পাসপোর্ট, বীমা , গ্যাস, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি, কৃষি, আইনশৃঙ্খলা, বিচার, বিদ্যুৎসহ ১৫টি খাতে জরিপ চালায় টিআইবি। এর মধ্যে উল্লেখযোগ্য হারে দুর্নীতি বেড়েছে গ্যাস, কৃষি , বিচারিক সেবা ও বিদুৎ বিভাগে। দুর্নীতি কমাতে ১২ দফা সুপারিশ করেছে টিআইবি।

ইন্ডিপেন্ডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে