মাসুদ রানা, মেহেরপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মেহেরপুর দুটি সংসদীয় আসনের ২১৩টি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আজ বুধবার বেলা ১১ টা থেকে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা সংশ্লিষ্ট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের কাছে এসব নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেছেন।
প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার, বক্স, কালিসহ ভোট গ্রহনের উপকরণ বুঝে নেওয়ার পর পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রে রওনা দেন। সন্ধ্যার মধ্যেই সবকটি কেন্দ্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।
জেলা রির্টানিং কার্যালয় সূত্র জানিয়েছে, জেলায় মোট ভোটার ৫ লাখ ৮৭ হাজার ৫৩ জন। ২১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ২১৩ জন প্রিজাইডিং অফিসার, ৯৫৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৪৫৪ জন পোলিং অফিসার নিয়োগপ্রাপ্ত রয়েছেন।
মেহেরপুর ১ আসন থেকে বিএনপির মাসুদ অরুন, জামায়াতের মোঃ তাজউদ্দিন খাঁন,জাতীয় পার্টির মোঃ আব্দুল হামিদ ও সিপিবির এড: মিজানুর রহমান।
মেহেরপুর-২ আসন থেকে বিএনপির মোঃ আমজাদ হোসেন, জামায়াতের মোঃ নাজমুল হুদা ও জাতীয় পার্টির মোঃ আব্দুল বাকি প্রতিদ্বন্দিতা করছেন।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন,নির্বাচন শান্তিপূর্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক ড.সৈয়দ ও রিটানিং অফিসার এনামুল কবির বলেন ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ন হবে। ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীদের ভোট দিতে পারবেন। এজন্য সকল ধরনের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। মাসুদ রানা ।। মেহেরপুর ।। বিডি টাইমস টাইমস





























