মেহেরপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে স্থানীয় পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মেহেরপুরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ।যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।জেলা রিটার্নিং অফিসার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সাথে সমন্বয় করে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা বা উশৃঙ্খল কার্যকলাপ প্রতিহত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং অফিসার।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. সৈয়দ এনামুল কবির।
এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, লেঃ কর্নেল হাসান মাহামুদ সৌরভ, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মানিকসহ গনমাধ্যমের কর্মীরা।
মাসুদ রানা
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























