শহিদুল ইসলাম দইচ যশোরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য যশোরের ৬টি সংসদীয় আসনের ৮২৪টি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আজ বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা সংশ্লিষ্ট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের কাছে এসব নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেছেন।
প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার, বক্স, কালিসহ ভোট গ্রহনের উপকরণ বুঝে নেওয়ার পর পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রে রওনা দেন। সন্ধ্যার মধ্যেই সবকটি কেন্দ্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।
জেলা রির্টানিং কার্যালয় সূত্র জানিয়েছে, জেলায় মোট ভোটার ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। ৮২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৮২৪ জন প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ৬৭৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯ হাজার ৩৫৮ জন পোলিং অফিসার নিয়োগপ্রাপ্ত রয়েছেন।। বিডি টাইমস নিউজ




























