আজ বেলা ১১টা থেকে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে রাজশাহী-০২ (সদর) আসনের কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রীগুলো পাঠানো শুরু হয়।

এর আগে গত রোববার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার ৯টি উপজেলায় এসব ব্যালট পাঠানো হয়। এরপর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর ব্যালটগুলো নির্ধারিত স্টোর রুমে সংরক্ষণ করা হয়।

আজ এসব উপজেলা থেকে সংশ্লিষ্ট আসনের কেন্দ্রগুলোতে নির্বাচনী ব্যালট পেপার ও সামগ্রী পাঠানো হচ্ছে।

এদিকে,রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, ব্যালট পরিবহন ও সংরক্ষণসহ পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে