বান্দরবান প্রতিনিধিঃ ”সবুজে বাঁচি ,সবুজে বাঁচাই ,নগর প্রান প্রকৃতি সাজাই ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হল সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলা ।

বুধবার ১৮ জুলাই বিকাল ৫ ঘটিকায় পুরানো জেলা প্রশাসক কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে বান্দরবান বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলার শুভ উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বৃক্ষ মেলার উদ্ধোধন শেষে জেলা প্রশাসক আসলাম হোসেন সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অনান্যের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ,বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো: কামাল হোসেন , কৃষি উপ পরিচালক আলতাপ হোসেন সহ আরো আনেকে । এই বার মেলাই বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে ছোট বড় প্রায় ৩০ টি স্টল অংশ গ্রহন করে ।

আলোচনা সভায় অতিথিরা বলেন রুপবতীর বান্দরবানকে আরো দৃষ্টি নন্দিত করতে সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো । তাহলে বন ভূমি ধ্বংসের হাত থেকে সহজে রক্ষা পাবে পার্বত্য অঞ্চল গুলো ।

রিমন পালিত ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে