উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি ওডিশা ও এর কাছাকাছি বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য রয়েছে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

রিয়ানা হাবিবা ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে