শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকার অভিজাত ক্লাব ‘উত্তরা ক্লাবে’ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৩ হাজার বোতল অবৈধ বিদেশী মদ জব্দ করেছে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর থেকে জানানো হয়, উত্তরা ক্লাব দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত সুবিধায় আমদানিকরা বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ অবাধে বিক্রি করছে। অবৈধ মাদকদ্রব্য রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর, র‌্যাব ও আনসার সদস্য সমন্বয়ে গঠিত টিম নিয়ে উত্তরা ক্লাবে অভিযান চালায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মোহাম্মদ জিয়াউদ্দিনের নেতৃত্বে সোমবার দুপুর দুইটার দিকে উত্তরা ক্লাব ঘিরে ফেলা হয়। অভিযানের শুরুতে ক্লাব কর্তৃপক্ষ সহযোগিতা না করায় বিকেল পাঁচটার দিকে গেটের তালা ভেঙ্গে অভিযান শুরু করে শুল্ক গোয়েন্দারা।এরপর বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ ও মাদকদ্রব্য জব্দ করে। উত্তরা ক্লাবের বিরুদ্ধে শুল্ক আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

আদনান রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে