আগামী দশ দিনের মধ্যে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জাঙ্গি হামলা মামলার অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিককদের এ কথা জানান তিনি। আর ১লা জুলাই ওই জঙ্গি হামলার দুই বছর পুর্তি। ওই হামলার রাজনৈতিক দলের ইন্ধন ছিল কিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, এগুলো তদন্ত করে বের করে আনা হয়েছে। রাষ্ট্রকে অকার্যকর করা এবং সরকার পতনই ছিল সেই হামলার উদ্দেশ্যে।
ডিএমপির কমিশনার আরও জানান, ‘এরই মধ্যে ওই হামলায় অংশগ্রহণকারী পাঁচ জঙ্গিসহ ১৩ জন নিহত হয়েছে। বাকি নয়জনের মধ্যে সাতজন কারাগারে ও দুজন পলাতক রয়েছেন। তবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হাসনাত করিমকে মামলার চার্জশিটে আসামি করা হবে কি না- সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। হাসনাত রেজা করিম এখনো কারাগারে আছেন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























