কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পৃথক দুটি স্থানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চিথলিয়া ও পাহাড়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

‘বন্দুকযুদ্ধে’ নিহত জুয়ার চিথলিয়া গ্রামের আক্কাস সেক্রেটারির ছেলে ও চিথলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোহাম্মদ আলীর ভাতিজা বলে জানা গেছে এবং নাঈম চিথলিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল জানা, গতকাল সোমবার চিথলিয়া এলাকায় অপহরণের ১৬ দিন পর নয় বছরের শিশু দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা-পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। এরই মধ্যে চিথলিয়া ও পাহাড়পুর এলাকায় অপহরণকারীদের অবস্থানের খবর পেয়ে মঙ্গলবার ভোরে দুটি পৃথক অভিযান চালানো হয়। এ সময় গোলাগুলিতে অপহরণকারী চক্রের নাইম ও জোয়ার গুলিবিদ্ধ হন। পরে তাদের দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাঁদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ১টি পিস্তুল,গুলি ও রামদা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছে ৷

প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে