দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। দিনের বেশির ভাগ সময়ে আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় আগামী ১০ দিন বৃষ্টির সম্ভানা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রাজশাহী ও রংপুরে। রাজধানীসহ দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশে বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৩৫ মিলিমিটার।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে