জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে মাদক নির্মূলে কাজ করবে র্যাব। এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সোমবার সকালে প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেন, ইতিমধ্যে সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি তালিকা তৈরি হয়েছে। তাতে ৭০০ মাদক ব্যবসায়ীর নাম রয়েছে। শিগগিরই তাদের ধরতে অভিযান শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই অভিযান শুরু হচ্ছে বলে জানান বেনজীর।
রাজনৈতিক ছত্রছায়ায় কেউ মাদক ব্যবসা করতে পারবে না বলেও হুঁশিয়ারি জানান র্যাব মহাপরিচালক। একাজে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























