গণহত্যা দিবসের আর্ন্তজাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে সবাইকে ২৫ মার্চ এর কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামল।
দুপুরে গণহত্যা দিবসেরর অনুষ্ঠান বাস্তবায়নের জন্য রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন স্বরাষ্টমন্ত্রী। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি গণহত্যা দিবস স্বীকার করেনা। তাই এই দল কখনই দেশের বন্ধু হতে পারেনা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























