ইয়াছির আরাফাত, প্যারিস, ফ্রান্স: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ–২ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদের সমর্থনে ফ্রান্সে প্রবাসীদের মাঝে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসে আয়োজিত এ সভায় ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ–২ আসনে এডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্য রাখেন সাইফুল ইসলাম তালুকদার, সাবেক সহ-সভাপতি, খিদিরপাড়া ইউনিয়ন ছাত্রদল, প্রবাসীদের সংগঠিত হয়ে নির্বাচনী কার্যক্রমে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি এডভোকেট আব্দুস সালাম আজাদ ভার্চ্যুয়াল বক্তব্যে বলেন, মুন্সিগঞ্জ–২ আসনকে একটি আধুনিক ও সম্ভাবনাময় জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। তিনি প্রবাসীদের দেশের উন্নয়নের অংশীদার হিসেবে উল্লেখ করে বিনিয়োগ ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মামুন সিকদার, সাবেক সভাপতি, খিদিরপাড়া ইউনিয়ন যুবদল। তিনি বলেন, প্রবাসে থেকেও দেশের রাজনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা নাগরিক দায়িত্বের অংশ। সভায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন জমজম ভূইয়া। উপস্থিত ছিলেন শাহিন মৃদা, মেহেদী হাসান, মামুন সিকদার, আল আমিন, হৃদয় আহমেদ হানিফসহ ফ্রান্স প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন এস এম মাহমুদুল দীপ্ত, সাব্বির হোসেন, শরীর তালুকদার, নাহিদ শেখ, শ্যামল দাস, নাজমুল হাসান রনি, সোহাগ খান ও শুভ মল্লিক। সভা শেষে প্রার্থীর সমর্থনে গণসংযোগ ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে