ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজিত নবীনবণ ও বিদায়ী সংবর্ধনা ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ (২০ মার্চ) তিনি এসব কথা বলেন। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে দুপুর ১২টায় শুরু এ অনুষ্ঠানে তিনি বলেন, আমরা এখন ভার্চুয়াল লিগ্যাল প্র্যাকটিস করতে পারি। ঘরে বসে অনলাইনে আইন পেশায় আত্মনিয়োগ করতে পারি। লিগ্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে উপাচার্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে স্বাধীনতাকে কীভাবে ব্যবহার করা হবে তার উপরই নির্ভর করবে একজন শিক্ষার্থী সামনে কতদূর অগ্রসর হতে পারবে। তিনি বলেন, আইন বিষয়ে পড়াশুনার সমাপ্তির পর অনেক ধরণের কর্মক্ষেত্রে প্রবেশের দ্বার উন্মুক্ত হয়।অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর. ড. সেলিম তোহা বলেন, শুধু পরীক্ষায় পাস করলেই হবে না, নৈতিকতাসমৃদ্ধ দেশপ্রেমিক মানুষ হিসাবে গড়ে উঠতে হবে।
এছাড়াও অনুষ্ঠানের সম্মানিত অতিথি আইন ও শরীয়াহ অনুষদের ডীন ও আইন প্রশাসক প্রফেসর ড. রেবা ম-ল, সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল করিম খান, সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন, বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল-মামুন, শিখন রাজেদুর রহমান ও মাহাদী হাসান বক্তব্য প্রদান করেন।আইন বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমান হানিফ এবং মুনমুন সুলতানা অন্তরা অনুষ্ঠানটি সঞ্চলনা করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়, বিডি টাইম্স নিউজ



























