আনন্দ র‌্যালি, ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ (১৭ মার্চ) সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বর হতে উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান,বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ। র‌্যালিতে  ডিনবৃন্দ, সভাপতিবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, অফিস প্রধানসহ সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী , ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল চত্বরে সমবেত হয়।

‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম.আব্দুল লতিফ,ইসলামী বিশ্ববিদ্যা-
-লয়ের শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন। এরপর শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কেক কাটা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কেক কাটা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ। সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস ২০১৮ উদ্যাপন উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী পরিচালক রাজিবুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ কেক কেটে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

“বাংলাদেশকে যদি আমরা মনে করি একটি মহাকাব্য, তাহলে সেই মহাকাব্যের রচয়িতা হলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের চিন্তা করা অসম্ভব।” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধনকালে আজ (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এ কথা বলেন। তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু প্রেমিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল শক্তির মানুষরা নিজেদের অর্থ-শ্রম ব্যয় করে জাতির পিতার মুক্তিযুদ্ধের মহান আদর্শ ১৭৫ একরের প্রতিটি জায়গায় সঞ্চারিত করার চেষ্টা করছেন। সেটি হচ্ছে আমাদের বড় গৌরব ও আনন্দের জায়গা। উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তার প্রতিটি কর্মকান্ডে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের তাগিদ অনুভব করে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, বঙ্গবন্ধু আজ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সকল শোষিত-নির্যাতিত-নিপীড়িত মানুষের নেতা। তাঁকে নিয়ে ব্যাপক গবেষণার সুযোগ রয়েছে।ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।উপ-গ্রন্থাগারিক আব্দুল আজিজ-এর সঞ্চলনায় উদ্বোধন-অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ এবং গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান ।

ইসলামী বিশ্ববিদ্যালয়, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে