ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষ্যে আয়োজিত ল্যাবরেটরি কুল এন্ড কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন আমাদের চেতনায় থাকবে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের কাজে কর্মে আর্দশে বঙ্গবন্ধুকে ধারন ও লালন করতে হবে।
মঙ্গলবার টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ঠ হামিদুর মিলনায়তনে ১৭ ও ২৬ মার্চ উদযাপন কমিটির আহবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগীতার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আরো বলেন বাংলার সুজলা, সুফলা শস্য শ্যামলা সব কিছুই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী , বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সম্পর্কিত। তিনি বলেন তোমাদের কোমলমতি মনে আজ বঙ্গবন্ধু বিারজমান।
আমরা যেমন বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি ঠিক তেমনি আমাদের ল্যবরোটরি স্কুল এন্ড কলেজকে ভালোবাসি। তিনি স্কুলের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন দিক-নির্দেশনামুলক পরামর্শ দেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে তোমরা এখন থেকেই নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। তোমাদের মধ্যে থেকেই জাতির পিতা বেচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে । বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন এই দেশটি স্বাধীন হয়েছে শুধুমাত্র তারই জন্য। বাংলাদেশ যদি আজ পরাধীন থাকতো তবে আমরা কেউই স্বাধীনভাবে কথা বলতে ও কাজ করতে পারতাম না। তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী , বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে তোমাদের মতো এই কোমলমতি শিশু-কিশোরকে সোনার মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীতার উদ্ভোাধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত্র) এস.এম আব্দুল লতিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, আই.আই.ই.আর এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী, টি.এস.সি.সি’র পরিচালক ড. বাকী বিল্লাহ বিকুল, ছাত্রলীগ ইবি শাখার সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারন সম্পাদক জুয়েল রানা হালিমসহ ছাএলীগ ইবি শাখার নেতা-কমী ও ল্যাবরেটরি ¯কুল এন্ড কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীদেরবৃন্দ।
উল্লেখ্য যে, এবারের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ল্যাবরেটরি ¯কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে যথাক্রমে ক,খ,গ ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল ‘ক’ ক্যাটাগরিতে (শিশু শ্রেণি হতে ২য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের) “গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য”, ‘খ’ ক্যাটাগরিতে (৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের) “নদী মার্তৃক বাংলাদেশ” এবং ‘গ’ ক্যাটাগরিতে (৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের) “মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু”। পরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ চিত্রাঙ্কন প্রতিযোগীতাস্থল ঘুরে দেখেন।
এছাড়া রচনা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার বিষয় ছিল ‘ক’ ক্যাটাগরি ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ‘বঙ্গবন্ধুর ছেলেবেলা’ শিরোনামে ২০০ থেকে ৩০০ শব্দের মধ্যে, ‘খ’ ক্যাটাগরিতে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন’ শিরোনামে ৪০০ থেকে ৫০০ শব্দের মধ্যে এবং ‘গ’ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘আমাদের স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শিরোনামে ৭০০ থেকে ১০০০ শব্দের মধ্যে লিখিত রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সাহেদ হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়
বিডি টাইম্স নিউজ



























