মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাঁতগাও এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস নামের ট্রেনটির ১১টি বগি লাইনচ্যুত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রেনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানও ছিলেন। শ্রীমঙ্গল থানা পুলিশ প্রতিমন্ত্রীকে একটি প্রাইভেটকারে ঢাকায় পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুর্ঘটনাস্থলে পুলিশের চারটি টিম মোতায়েন করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কুলাউড়া ও আখাউড়া থেকে আসা দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। দুপুরে নাগাদ উদ্ধার তৎপরতা শেষ হবে বলে আশাবাদ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ট্রেনটি ১২টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়। সাতগাঁও স্টেশনের আউট সিগন্যালের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে