জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম হাক্কানী ও সাধারন কাউন্সিলরগণ বৃহস্পতিবার দূপুরে দায়িত্ব গ্রহন করেছেন। পৌরভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহনের মধ্যে দিয়ে পৌরসভার কার্যক্রম শুরু করেন গোলাম হাক্কানী ও নির্বাচিত কাউন্সিলরগণ। দায়িত্ব গ্রহণের পর তাদের ফুল দিয়ে বরণ করেন পৌরসভার সচিব আয়েশা আক্তার সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে নবনির্বাচিত মেয়র গোলাম হাক্কানী দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকোট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্মু আহ্বায়ক রুহুল আমিন বকুল ও কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূইয়া। অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,কসবা পৌরসভার নির্বাচনে কোন প্রার্থী অংশগ্রহণ না করায় আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন উপজেলা আওয়ামীলীগ যুগ্মু আহবায়ক গোলাম হাক্কানী। পরে গত ২ নভেম্বর ইভিএমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ৯জন সাধারন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ


























