আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সম অধিকার নিশ্চিতকর’ এই প্রতিপাদ্যে নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখা।
বৃহস্পতিবার বিকেলে শহরের মাষ্টার পাড়া মহিলা পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যদেরমধ্যে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি সিদ্দিকা খাতুন, সাংগঠনিক সম্পাদক পারভীন আকতার, লিগ্যাল এইড সম্পাদক মমতাজ বেগম, প্রেগ্রাম এক্সিকিউটিভ সুমন মন্ডলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পারভীন আকতার জানান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে প্রতি বছর ২৫ নভেম্বরের নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণের দিবস থেকে শুরু করে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত ‘১৬ দিন ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ ক্যাম্পেইনটি আন্তর্জাতিক পর্যায়ে উদযাপন করা হয়।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























