জহির সিকদার,ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি।। বিজয়নগরে মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার পাহাড়পুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের সাথে একটি অনুষ্ঠানে মতবিনিময় করছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, দুইজন ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে  বিশৃঙ্খলা তৈরি করছে। এরপর বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে স্থানীয় ফাঁড়ির অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ দুই মাদক সেবন কারীকে মদ্যপ অবস্থায় আটক করে। পরে মতবিনিময় শেষে  বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সরেজমিনে স্পটে যান এবং সেখানে তিনি  অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করেন এবং উপস্থিত সাক্ষীদের বক্তব্য শোনেন। অভিযুক্ত ব্যক্তিরা তাদের উপর আরোপিত অভিযোগ স্বেচ্ছায় ও সজ্ঞানে স্বীকার করায় তাদের দুইজনকে কারাদণ্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়।

উল্লেখ্য,গত দুই সপ্তাহে বিজয়নগর উপজেলা প্রশাসন কর্তৃক মাদক বিরোধী অভিযানের মধ্যে এটি ষষ্ঠ অভিযান। সেই সাথে  গত মাসের হিসেব ধরলে মোট ১৫ টির উপরে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের সত্যতা পাওয়ায়  অপরাধীদের কে আদালতের মাধ্যমে  কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিজয়নগর উপজেলাকে মাদকমুক্ত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। একদিন বিজয়নগর উপজেলাকে অবশ্যই অবশ্যই মাদকমুক্ত করার ইচ্ছা  পূরণ হবে ইনশাল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে