জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকার মাঝি হতে চান বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস হাসান। শনিবার নিজের অবস্থান জানান দিতে নির্বাচনী এলাকাসহ উপজেলা সদরে শোডাউন করেছেন এ প্রবীন নেতা। শোডাউনে দলের নেতাকর্মীসহ ইউনিয়নের পাঁচ শতাধিক জনগণ অংশ নিয়ে ইদ্রিস হাসানের প্রতি আবারো তাদের সমর্থনের কথা জানান দেয়।

এ উপলক্ষে শনিবার বিকেল ৩ টায় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ স্থানীয় তারুয়া বাজারে সমবেত হয়। সেখান থেকে মোটর সাইকেল, সিএনজির মাধ্যমে শোডাউন করে তারা উপজেলার আশুগঞ্জ বন্দরে অবস্থিত উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পৌঁছে এবং সেখানে তারা আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও বীরমুক্তিযোদ্বা হাজ্বি মোঃ শফিউল্লাহ মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য যে, বর্তমান চেয়ানম্যান মোঃ ইদ্রিস হাসান একজন বয়োজৈষ্ঠ নেতা। ৭১ এর রণাঙ্গনের একজন বীরমুক্তিযোদ্ধা তিনি। ছাত্রজীবন থেকে মুজিব আদর্শে অনুপ্রানিত হয়ে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। তিনি ভৈরব হাজী আসমত কলেজ ছাত্রলীগের সভাপতি ও ছাত্রসংসদের জসিম-আক্কাছ পরিষদের সদস্য ছিলেন। স্বাধীনতা পূর্ব সময়ে তিনি ৬৯ এর গণআন্দোলন কমিটির অবিভক্ত শরীফপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি ৪২ বছর শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে ইউনিয়ন বিভক্ত হলে তিনি তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।

ইদ্রিস হাসান জানান,তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে তারুয়া ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন,রাস্তাঘাট,ব্রীজ-কালভার্ট সহ ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। তিনি জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে যথাসাধ্য ভাবে চেষ্টা করেছেন। তার পরিকল্পনার আরো কিছু অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে তিনি আবারো চেয়ারম্যান হতে চান। তিনি বলেন,বয়স সন্ধিক্ষণে এসে একজন নিবেদিত প্রাণ মুজিব আদর্শের কর্মী হিসেবে এবারও দল আমাকেই মনোনয়ন দেবে বলে আমার বিশ্বাস।

সৌজন্য সাক্ষাৎকালে তার সাথে ছিলেন বিশিষ্ট শালিষকারক আক্তার সর্দার,হারুনুর রশিদ,পলাশ মোল্লা,প্রফেসর নাঈম,বীরমুক্তিযোদ্বা রশিদ মিয়া,মোখলেস মোল্লা, বর্তমান মেম্বার আলামিন, হাবির,কালাম ও উসমান মেম্বার ছাড়াও এলাকার বিশিষ্ট মুরুব্বি ও যুবকবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে