আব্দুর রউফ পাভেল-নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে শহরের প্যারিমোহন লাইব্রেরীর মিলনায়তনে অনুষ্ঠিত সাধারন সভায় এই নতুন কমিটি ঘোষনা করা হয়। সাধারন সভাসর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে এ্যাড. ডিএম আব্দুল বারী, সাধারন সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন লিটন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল মতিনের নাম ঘোষনা করা হয়। পরবর্তিতে ৪০ সদস্যের পূর্নাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষনা করা হবে। সাধারন সভায় এ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডাক্তার মইনুল হক দুলদুল, আব্দুল ছালাম, শরিফুল ইসলাম খান, সজল চৌধুরী, বিন আলী পিন্টু, গুরুদাস দত্ত, আনারুল ইসলাম মুকুল, ডাক্তার রেজাউল মাহমুদ প্রমুখ।

একুশে পরিষদ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাকে নতুন করে ফিরিয়ে আনা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রেখেছে নওগাঁর এমন কৃতি সন্তানদের খুজে বের করে তাদেরকে সম্মাননা প্রদান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড করে আসছে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে