স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরঃ
শেখ হাসিনার জম্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর যুবলীগ বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে। প্রধানমন্ত্রীর ৭৫ তম জম্মদিন উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
আজ শুক্রবার ১২ টার দিকে লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার মাঠে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের উদ্যোগে ৫৮ টা ইউনিটে ৭৫ টি করে ফলজ ও বনজ গাছ রোপন করা হবে সপ্তাহব্যাপী। বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সদর পশ্চিম যুবলীগের যুগ্ন আহবায়ক মাহবুবুল হক মাহবুব, জেলা যুবলীগ নেতা আব্দুল জব্বার লাবলু সহ প্রমূখ।



























