ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম) সংবাদদাতা।।চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদী ইন্সটিটিউশন-এ দুই লক্ষ টাকা দিলেন ফরহাদ ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু আহমদ।
সোমবার (২৩ আগস্ট) বিকেলে তিনি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়বের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মফিজুর রহমান, অভিভাবক প্রতিনিধি দিদারুল আলম মুন্না, শিক্ষক প্রতিনিধি আবুল খায়ের, সহকারী প্রধান শিক্ষক খোরশেদুল আলম, সিনিয়র শিক্ষক প্রভাত কুমার শীল, আবুল ফয়েজ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, দুই লক্ষ টাকা অনুদান প্রদান করায় ব্যবসায়ী আবু আহমদকে বিশেষ ধন্যবাদ জানিয়ে তাঁকে আমজাদ আলী আব্দুল হাদী ইন্সটিটিউশনের আজীবন দাতা সদস্য ঘোষণা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ। পরে মুজিববর্ষ উপলক্ষে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মস‚চির উদ্বোধন করা হয়।
ফটিকছড়ি, চট্টগ্রাম নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ



























